চীনের নতুন ভাসমান দ্বীপ

0
77
ছবি সৌজন্যে : এক্স

বিশ্বে সামুদ্রিক শক্তির দৌড়ে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে চীন। দেশটি বিশ্বে এই প্রথমবারের মতো ভাসমান দ্বীপ তৈরি করছে। যেখানে পারমাণবিক বিস্ফোরণ সহ্য করার ক্ষমতাসম্পন্ন বাংকারও থাকবে।

৭৮ হাজার টনের এই কৃত্রিম দ্বীপ এক জায়গা থেকে অন্যত্র সরানো যাবে। যেটি সেমি-সাবমারসিবল বা আংশিক জলের নিচে থাকবে। শুধু তাই নয় দ্বীপটিতে ২৪০ জনেরও বেশি চার মাস পর্যন্ত বাইরের কোনো সহায়তা ছাড়াই টিকে থাকতে পারবেন। প্রকল্পের প্রধান লিন ঝংচিন বলেছেন, ডিজাইন ও নির্মাণ নকশা শেষ করার জন্য দ্রুত কাজ করছেন। লক্ষ্য ২০২৮ সালের মধ্যে কার্যক্রম শুরু করা। এটি ৬-৯ মিটার উচ্চতার ঢেউ ও ক্যাটাগরি-১৭ ঘূর্ণিঝড়ও সহ্য করতে পারবে।যার পরিকাঠামো হবে চীনের ফুজিয়ান বিমানবাহী জাহাজের সমান।রিপোর্ট অনুযায়ী, বিজ্ঞানীরা কাঙ্ক্ষিত সুবিধা পেতে,মেটামেটেরিয়াল স্যান্ডউইচ প্যানেল ব্যবহার করছে, যা বিপর্যয়কর ধাক্কাকে সহনীয় চাপে রূপান্তরিত করতে পারে।এই প্রক্রিয়ায় দুটি শক্ত শেলের মধ্যে একটি হালকা বা শক্তিশালী কোর বসানো হয়।

যা দৃঢ়তা বাড়ায় কিন্তু ওজন কম রাখে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি চীনের ,দূর-সাগর ভাসমান মোবাইল দ্বীপ হিসেবে পরিচিত হবে। যা এক দশকের গবেষণা ও পরিকল্পনার পর নির্মিত হতে যাচ্ছে। এই কৃত্রিম দ্বীপ ১৩৮ মিটার লম্বা ও ৮৫ মিটার চওড়া হবে, এবং এর প্রধান ডেক জল থেকে ৪৫ মিটার ওপরে অবস্থান করবে।