নৈনিতালে খাদে গাড়ি, মৃত ৩ শিক্ষক

0
64
ছবি সৌজন্যে : এক্স
উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায় রাস্তা থেকে খাদে গাড়ি পড়ার জেরে মৃত্যু হয়েছে তিনজন শিক্ষকের। ঘটনায় আহত হয়েছেন একজন। তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে এই দুর্ঘটনায় মৃতেরা হলেন সঞ্জয় বিষ্ঠ, সুরেন্দ্র ভান্ডারি এবং পুষ্কর ভাইসোরা। মনোজ কুমার আহত অবস্থায় চিকিৎসাধীন। জানা গিয়েছে, শনিবার রাতে একটি প্যাসেঞ্জার ভেহিক্যাল খৈরনা-কাঞ্চিধাম রুটে রতিঘাটের কাছে খালে পড়ে যায়।
সেই তথ্যের ভিত্তিতে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স ঘটনাস্থলে পৌঁছয় এবং উদ্ধারকাজ শুরু করে। এসডিআরএফ-এর কর্মীরা চারজনকেই খাদ থেকে উদ্ধার করে নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।