
বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া এবং তাঁদের দিয়ে অবৈধ কাজ করানোর অভিযোগে ওড়িশা থেকে গ্রেপ্তার হয়েছেন দুই ব্যক্তি। ধৃত দুই অভিযুক্তের নাম সিকান্দার আলম ওরফে সিকো এবং তাঁর ভাই আব্দুল মোতালিফ খান ওরফে টিকি।
প্রধান অভিযুক্ত সিকান্দারকে জাজপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আব্দুলকে পুলিশ ধরেছে খুরদা জেলা থেকে। জগৎসিংহপুর থানা এলাকায় সরকারি জায়গায় অবৈধ বাড়ি নির্মাণের অভিযোগ রয়েছে সিকান্দারের বিরুদ্ধে। সেখানেই অনুপ্রবেশকারী বাংলাদেশিদের আশ্রয় দিত সিকান্দার ও তাঁর পরিবারের লোকেরা।
সেখানে অবৈধ বস্তি তৈরি করে বাংলাদেশিদের রাখত তাঁরা। ওই সব অনুপ্রবেশকারীদের দিয়ে অবৈধ কাজ করানোর অভিযোগও রয়েছে। সেখান থেকে অনেক বাংলাদেশি মহিলাকে পাচারের অভিযোগও রয়েছে সিকান্দার ও তাঁর পরিবারের লোকেদের বিরুদ্ধে।






