গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International ৫.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল মায়ানমার

    ৫.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল মায়ানমার

    0
    59
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মায়ানমারের উপকূলে রবিবার ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা প্রাণহানি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
    মায়ানমারের পাশাপাশি প্রতিবেশী থাইল্যান্ডও কেঁপে উঠেছে। আমেরিকার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে ভূকম্পের উৎসস্যল মায়ানমারের দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে আন্দামান সাগরে। কম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
    উল্লেখ্য, গত মার্চেও মায়ানামারে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ধ্বংসলীলা চলেছিল। ভূতাত্ত্বিক সংস্থা জেস ফিনিক্স সেই সময় বলেছিল ওই ভূমিকম্পটি ৩৩৪টি পারমানবিক বোমার বিস্ফোরণের সমান শক্তি নির্গত করেছিল।