গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata সাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড় সেনিয়ার

    সাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড় সেনিয়ার

    0
    79
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ডিসেম্বর সামনে এখনও শীতের দেখা নেই। এই অবস্থায় ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এই মুহূর্তে আন্দামান সাগরে একটি নিম্নচাপ রয়েছে। সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে সোমবার গভীর নিম্নচাপে পরিণত হবে।

    এরপর দফায় দফায় আরও শক্তি বাড়িয়ে বুধবার সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার নাম আগের থেকেই ঠিক রয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীর দেওয়া এই ঘূর্ণিঝড়ের নাম হবে সেনিয়ার। তবে সেনিয়ারের গন্তব্য এখনও স্পষ্ট নয়।

    ওড়িশা, অন্ধ্রপ্রদেশ না বাংলা বা বাংলাদেশে ল্যান্ডফল করতে পারে। আপাতত আন্দামানে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। ঘূর্ণিঝড়ের গন্তব্য স্পষ্ট না হলেও এর প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গে।