মানুষের অধিকার কাড়ার চেষ্টা! কমিশনকে অভিষেক

0
82

মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এসআইআর হচ্ছে সম্পূর্ণভাবে বাংলা বিরোধী । এসআইআর আবহে দলের ভার্চুয়াল বৈঠকে এভাবেই কমিশন ও বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার জনপ্রতিনিধি এবং পদাধিকারীদের নিয়ে মেগা সাংগঠনিক বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালের মাধ্যমে এই বৈঠকে প্রায় ২৫ হাজার প্রতিনিধি উপস্থিত ছিলেন। আর সেই বৈঠক থেকেই ফের একবার একযোগে নির্বাচন কমিশন এবং বিজেপিকে তোপ দেগেছেন তিনি। এদিকে, কেন্দ্রের কাছ থেকে বাংলার বকেয়া পাওনা আদায় করে নিয়ে আসায় দিল্লিতে বিক্ষোভে হবে বলে মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।