গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home International আফ্রিকা থেকে দিল্লির আকাশে আগ্নেয়গিরির ছাই

    আফ্রিকা থেকে দিল্লির আকাশে আগ্নেয়গিরির ছাই

    0
    60
    ছবি সৌজন্যে : এক্স
    গত ১০ হাজার বছর ধরে ঘুমিয়ে থাকার পর আচমকাই জেগে উঠেছে পূর্ব আফ্রিকার ইথিয়োপিয়ার হায়েলি গুব্বি আগ্নেয়গিরি। সেই ছাইয়ের কুণ্ডলী মেঘের সঙ্গে মিশে লোহিত সাগর পেরিয়ে উড়ে আসছে এশিয়া মহাদেশে।
    সালফার ডাইঅক্সাইডমিশ্রিত ঘন ছাইমেঘ প্রায় ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা‌ বেগে উড়তে উড়তে প্রবেশ করেছে ভারতেও। এমনকি দিল্লির আকাশেও পৌঁছে গিয়েছে। তার প্রভাব পড়েছে বিমান পরিষেবাতে। উড়ান সংস্থাগুলির জন্য ইতিমধ্যে সতর্কবার্তা জারি করেছেন ভারতের অসামরিক বিমান পরিবহন নিয়ামক কর্তৃপক্ষ ডিজিসিএ। রবিবার সকালে, স্থানীয় সময়ে আচমকা জেগে ওঠে ইথিয়োপিয়ার এই আগ্নেয়গিরি। এর আগে গত ১০ হাজার বছরে হায়ালি গুব্বিতে কোনও অগ্নুৎপাতের প্রমাণ নেই। ওই লাভার ছাই দীর্ঘ পথ অতিক্রম করে সোমবার রাতে ভারতে পৌঁছে যায়। রাত ১১টা নাগাদ উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে ভারতের আকাশে ঢুকে যায় ওই ছাইমেঘ। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, রাজস্থানের জয়সলমের-যোধপুর অঞ্চল দিয়ে এই মেঘ প্রবেশ করেছে ভারতে। মেঘ ছড়িয়েছে গুজরাটের কিছু অংশের আকাশেও। তবে আগ্নেয়গিরি থেকে নির্গত লাভার ছাইমিশ্রিত মেঘ দেশবাসীর স্বাস্থ্যের উপর কোনও বিরূপ প্রভাব ফেলবে না বলেই আশ্বস্ত করছেন বিশেষজ্ঞেরা।