গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home North 24Pgs কপ্টার বাতিলে বিজেপির চক্রান্ত দেখছেন মুখ্যমন্ত্রী

    কপ্টার বাতিলে বিজেপির চক্রান্ত দেখছেন মুখ্যমন্ত্রী

    0
    47
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বনগাঁয় যাওয়ার জন্য কপ্টার না মেলায় এসআইআর বিরোধী সভা থেকে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন ৭-৮ মাস কপ্টার ব্যবহারই করেননি। একটা কপ্টারের জন্য সরকারের সঙ্গে চুক্তি আছে।

    কিন্তু সকালে হঠাৎ করে জানানো হয়েছে হেলিকপ্টার যাবে না। বিজেপিকে আক্রমণ করে বলেছেন ভোটই এল না, তার মধ্যেই সংঘাত শুরু করে দিয়েছে। তবে তিনি বলেছেন কপ্টার না পেয়ে গাড়িতে আসায় জনসংযোগ হয়েছে।

    এরপরেই বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেছেন বিজেপিকে বারবার বলেন তার সঙ্গে খেলতে না আসে, তিনি খেলাটা খেললে তাঁর নাগালও মিলবে না। এজেন্সিকে লেলিয়ে দিক, আর লোকের হাতে টাকা গুঁজে দিলেও ভোট মিলবে না। কারণ এটা বাংলা।