গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National হিন্দু বিরোধী বলা ভুল, মন্তব্য গাভাই-র 

    হিন্দু বিরোধী বলা ভুল, মন্তব্য গাভাই-র 

    0
    54
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    তাঁকে হিন্দু বিরোধী বলাটা পুরোপুরি ভুল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসরের পর এমনই দাবি করেছেন বি আর গাভাই।
    পাশাপাশি এও জানিয়ে দিয়েছেন শিরদাঁড়া বিক্রি করা প্রাক্তন কয়েকজন বিচারপতির মতো তিনি সরকারি কোনও পদ নেবেন না। তবে রাজনীতিতে পা রাখার বিষয়টি অস্বীকার করেননি। ভরা এজলাসে তাঁকে লক্ষ্য করে জুতো ছুঁড়ে মারার চেষ্টার ঘটনায় তিনি যে বিচলিত হয়ে পড়েননি, তাও সাক্ষাতকারে স্পষ্ট করে দিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি। তাঁর কথায়, ‘ওই ঘটনা আমার জীবনে কোনও প্রভাব ফেলেনি।তিনি প্রধান বিচারপতি থাকাকালীন রাজনৈতিক সংবেদনশীল মামলা নির্দিষ্ট কোনও বিচারপতির বেঞ্চে পাঠানো হয়নি বলেও দাবি করেছেন বি আর গাভাই।
    এ প্রসঙ্গে তিনি বলেছেন, রাজনৈতিক সংবেদনশীল মামলা নিয়ে কখনও সরকারের তরফে চাপ দেওয়া হয়নি। অন্য কোনও জায়গা থেকেও অনুরোধ আসেনি।