গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata জোড়া নিম্নচাপ : বাড়বে তাপমাত্রা, বৃষ্টিও!

    জোড়া নিম্নচাপ : বাড়বে তাপমাত্রা, বৃষ্টিও!

    0
    73
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    আগামী কয়েকদিনের মধ্যেই শক্তি বাড়িতে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে সাগরের গভীর নিম্নচাপটি। এর প্রভাবে আগামী দু’দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে তীব্র ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে।
    আরও উদ্বেগ বাড়িয়েছে শ্রীলঙ্কার কাছাকাছি গঠিত একটি নতুন নিম্নচাপ। জোড়া নিম্নচাপের প্রভাবে নভেম্বরের শেষদিকে এসেও বাংলায় শীত এখনও একেবারে জমে বসেনি। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস, যা তুলনামূলক অনেকটাই স্বাভাবিক। তবে বুধবার থেকে তাপমাত্রা আবার সামান্য ঊর্ধ্বমুখী হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির কয়েকটিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড় সেনিয়ার-এর গতিপথ কোন দিকে সরে যায়, তার ওপরই নির্ভর করবে নভেম্বরের শেষ ক’দিনে রাজ্যে আবহাওয়ার চূড়ান্ত ছবি।। বুধবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার রাতে সামান্য উষ্ণতা বাড়তে পারে।
    আগামী ৪৮ ঘণ্টা এই প্রবণতা বজায় থাকতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গে আপাতত কোনও বৃষ্টির ইঙ্গিত নেই। আগামী কয়েক দিনে তাপমাত্রাও তেমন ওঠানামা করবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।