গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata ভুলে যাচ্ছে বাংলা ভারতের অংশ, তোপ মুখ্যমন্ত্রীর

    ভুলে যাচ্ছে বাংলা ভারতের অংশ, তোপ মুখ্যমন্ত্রীর

    0
    46
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আবারও গণতন্ত্র রক্ষার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সংবিধান দিবসে আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
    সংবিধান হাতে নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন বাংলা যে ভারতের অংশ তা কেন্দ্র ভুলে গিয়েছে। দেশে নিরপেক্ষতা নেই, একপক্ষ চলছে। এসআইআর-র প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেছেন স্বাধীনতার এত বছর পর নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। তিনি স্তম্ভিত, দুঃতি এবং মর্মাহতও। দেশে ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র বিপন্ন বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। সংবিধান থেকে প্রস্তাবনার অংশটিও পাঠ করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন তিনি সংবাদমাধ্যম থেকে জেনেছেন সংসদে নাকি জয়হিন্দ, বন্দে মাতরম বলা যাবে না। সত্যি না মিথ্যে জানেন না। মুখ্যমন্ত্রীর প্রশ্ন তাহলে তো বাংলার আইডেনটিটি নষ্ট করতে চাইছে। ক্ষমতায় আছে বলে বিজেপি ভাবছে যা খুশি করবে, এটা বরদাস্ত করা হবে না। এরপরেই মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনও মূল্যে গণতন্ত্রকে রক্ষা করবেনই।
    যারা দেশ গড়েছেন, ভারতকে স্বাধীন করেছেন সেই বীর স্বাধীনতা সংগ্রামীদের গাইডলাইনে মেনে চলবেন। বিজেপির গাইডলাইন মেনে নয়।