গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International হংকংয়ে একাধিক আবাসিক ভবনে আগুন, নিহত ৪

    হংকংয়ে একাধিক আবাসিক ভবনে আগুন, নিহত ৪

    0
    69
    ছবি সৌজন্যে : এক্স
    হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সের একাধিক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত চারজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছে।
    হংকংয়ের স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, কিছু বাসিন্দা ভবনের ভেতরে আটকা পড়েছেন। ফরাসি বার্তা সংস্থা প্রতিবেদনে বলা হয়েছে, চিনের বাণিজ্যিক কেন্দ্র হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সের অন্তত তিনটি আবাসিক ভবনের বাঁশের মাচায় প্রথমে আগুন ধরে যায়।
    এরপর তা ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। আটটি ব্লক নিয়ে গঠিত ওই কমপ্লেক্সে প্রায় ২ হাজার ফ্ল্যাট রয়েছে। টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, একাধিক টাওয়ারের নির্মাণকাজে ব্যবহৃত বাঁশের মাচা থেকে ঘন ধোঁয়া উঠছে। কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের এই ঘটনায় দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।