গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International হাসিনাকে ফেরত পাঠাতে চিঠি খতিয়ে দেখছে দিল্লি

    হাসিনাকে ফেরত পাঠাতে চিঠি খতিয়ে দেখছে দিল্লি

    0
    73
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বাংলাদেশে জুলাই আন্দোলনের ঘটনায় দোষী সাব্যস্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেইখ হাসিনাকে সে দেশে ফেরত পাঠানোর জন্যে ঢাকার আবেদন দিল্লি খতিয়ে দেখছে। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সয়াল জানিয়েছেন ,বাংলাদেশের তরফে যে চিঠি পাঠানো হয়েছে তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

    এদিকে,বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাকে ফেরাতে ভারতকে পাঠানোর চিঠির উত্তর এখনো পায় নি ঢাকা। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এক ব্রিফিংয়ে বলেছেন , শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির জবাব কবে আসবে জানেন না। তাছাড়া,দিল্লির কাছ থেকে এতো দ্রুত উত্তর আশাও করে না ঢাকা।একইসঙ্গে বাংলাদেশে সংসদীয় নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে পশ্চিমী দেশগুলোর কোনও চাপ নেই।

    আর ভারত পর্যবেক্ষক পাঠাতে চাইলে সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়ের আগে তাকে ফেরাতে দিল্লিকে একাধিকবার চিঠি দিয়েছে ঢাকা। কিন্তু সেসব চিঠির কোনো জবাব না পাওয়ায় রায়ের পর শেখ হাসিনাকে ফেরাতে আবারও চিঠি দেয় ঢাকা।