গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National শিবকুমার ও সিদ্দারামাইয়াকে দিল্লিতে তলব মল্লিকার্জুন খাড়গের 

    শিবকুমার ও সিদ্দারামাইয়াকে দিল্লিতে তলব মল্লিকার্জুন খাড়গের 

    0
    67
    ছবি সৌজন্যে : এক্স
    কর্ণাটকে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে শিবকুমার ও সিদ্দারামাইয়া দুজনকেই দিল্লিতে তলব করল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
    সূত্রের খবর,  সেখানেই তাদের সঙ্গে বৈঠকে বসবেন রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে। ওই বৈঠকেই নতুন মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে মনে করা হচ্ছে। আগামী ১ ডিসেম্বর সংসদ অধিবেশন শুরুর আগেই কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে রদবদলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সম্প্রতি উপমুখ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী পদের দাবিদার শিবকুমারকে এই ইস্যুতে হোয়াটসম্যাপে বিশেষ বার্তা দিয়েছেন খোদ রাহুল গান্ধী।
    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শিবকুমারকে রাহুলের এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘাত চরম আকার নিয়েছে। এর মধ্যে বৃহস্পতিবারই শিবকুমার ফের তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন। তাঁর কথায়, মুখের কথাটাই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি।