গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National দিল্লির বাতাস পরিষ্কারের জাদুকাঠি নেই : সুপ্রিম কোর্ট

    দিল্লির বাতাস পরিষ্কারের জাদুকাঠি নেই : সুপ্রিম কোর্ট

    0
    66
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দিল্লির বাতাসকে রাতারাতি পরিষ্কার করার মতো কোনও জাদুকাঠি আদালতের হাতে নেই। এমনই স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মালা বাগচির ডিভিশন বেঞ্চ।
    আদালত-নিযুক্ত আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট অপরাজিতা সিং বিষয়টি অবিলম্বে শুনানির অনুরোধ জানালে বেঞ্চ মন্তব্য করে, তাঁরাও তো দিল্লি-এনসিআরের বাসিন্দা। তাঁরাও এই বিষাক্ত বাতাসে নিশ্বাস নেন। কিন্তু একমাত্র কোনও কারণকে দোষ দিয়ে সমস্যার সমাধান হবে না। এরপরই আদালতের বার্তা, আদালত কোনও জাদুকাঠি দেখিয়ে মুহূর্তে দূষণ সরিয়ে দিতে পারে না।
    এমন কোনও নির্দেশ দিন, যাতে সঙ্গে সঙ্গে দিল্লির বাতাস পরিষ্কার হয়ে যায়— তা কি সম্ভব? অপরাজিতা সিং যুক্তি দেন, প্রতি বছরই দূষণের পরিস্থিতি স্বাস্থ্য-জরুরি অবস্থার মতো হয়ে দাঁড়ায়। কাগজে অনেকে সমাধান দেন, কিন্তু মাটিতে সেই প্রয়াস নেই বললেই চলে। প্রধান বিচারপতির নির্দেশ, এই মামলা ১ ডিসেম্বর, সোমবার তালিকাভুক্ত করা হোক। নিয়মিত শুনানি হবে।