
সাধারণত বলা হয়,স্বাস্থ্যকর ডায়েট তৈরির জন্য যে সব সময়ে বেশি খরচ করতে হয়,তেমন নয়।সামান্য খরচে সুস্বাস্থ্যের চাবিকাঠি হয়ে উঠতে পারে খেজুর। ফলটি ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং শর্করায় পরিপূর্ণ। তাই পেটের স্বাস্থ্যের পাশাপাশি সার্বিক ভাবে সুস্থ থাকতে সাহায্য করে খেজুর।
পুষ্টিবিদদের মতে,সকালে খালি পেটে দুটো খেজুর খাওয়া যেতে পারে। ধরুন,সকালে অনেকেই চা-কফির উপর নির্ভর করেন। কিন্তু সেই এনার্জি সাময়িক। সেখানে খেজুরের মধ্যে উপস্থিত প্রাকৃতিক শর্করা অনেক সহজে দেহে শোষিত হতে পারে।সেইসঙ্গে,খেজুরের মধ্যে ফাইবার এবং খনিজ উপাদান থাকায় তা সকালে একাগ্রতা বৃদ্ধিতে সাহায্য করে।অহেতুক খাবার খাওয়ার প্রবণতা রুখে দিতে পারে খেজুর।
ফাইবার হজম হতে সময় নেয়। তার ফলে সকালে খেজুর খেলে খিদে কম পায়।আবার যাঁরা অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন, তাঁদের ক্ষেত্রে বিকল্প হতে পারে খেজুর। তার ফলে দেহের ওজন থাকে নিয়ন্ত্রণে। পাশাপাশি খেজুরের ফাইবার হজমশক্তি বৃদ্ধি করে। তার ফলে পেটে উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় থাকে।
