গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata রবিবারই ল্যান্ডফল ঘূর্ণিঝড় ‘দিটওয়া’-র 

    রবিবারই ল্যান্ডফল ঘূর্ণিঝড় ‘দিটওয়া’-র 

    0
    69
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়ে বৃহস্পতিবারই তৈরী হয়েছে আর ঘূর্ণিঝড় দিটওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গে না পড়লেও এক ধাক্কায় বাড়বে তাপমাত্রা।
    শুক্রবার সকাল থেকেই তা অনুভূত হয়েছে। শীতের পোশাক খুব একটা গায়ে জড়াতে হয়নি কলকাতাবাসীকে। শুক্রবার মৌসম ভবন জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় এই ঘূর্ণিঝড় শ্রীলঙ্কার উপকূল বরাবর আরও উত্তর-উত্তর পশ্চিম দিকে এগোবে এবং তামিলনাড়ুর উপকূলের কাছে পৌঁছোবে। ৩০ নভেম্বর, রবিবার উত্তর তামিলনাড়ু, পুদুচেরী এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে এই ঘূর্ণিঝ়ড় আছড়ে পড়তে পারে। গত ছ’ঘণ্টায় তার গতি ছিল ঘণ্টায় আট কিলোমিটার। এই মুহূর্তে তা শ্রীলঙ্কার বাট্টিক্যালোয়া থেকে আট কিলোমিটার উত্তর-পশ্চিম, ভারতের পুদুচেরী থেকে ৪৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্ব এবং চেন্নাই থেকে ৫৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছে। প্রসঙ্গত, ঘূর্ণিঝড় দিটওয়ার নামকরণ করেছে ইয়েমেন।
    কিছু দিন আগেই দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় সেনিয়ার। তার প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে।