গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Sports ফেরা হচ্ছে না কামিন্স-হ্যাজলউডের

    ফেরা হচ্ছে না কামিন্স-হ্যাজলউডের

    0
    75
    ছবি সৌজন্যে : এক্স

    আসন্ন দ্বিতীয় অ্যাশেজ টেস্টকে সামনে রেখে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ঘোষণা করেছে অপরিবর্তিত ১৪ সদস্যের স্কোয়াড। পিঠের চোট কাটিয়ে এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায় টানা দ্বিতীয় ম্যাচেও মাঠে নামতে পারবেন না নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স।

    পার্থে সিরিজের প্রথম ম্যাচে কামিন্সকে ছাড়া খেলেও দুই দিনের মধ্যেই অস্ট্রেলিয়া বড় জয় তুলে নেয়। তবে চোটের উন্নতি হলেও তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না দলীয় চিকিৎসক ও নির্বাচকরা।ফলে গাব্বায় ৪ ডিসেম্বর শুরু হতে যাওয়া দিন-রাতের দ্বিতীয় টেস্টেও নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।এদিকে হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগতে থাকা জশ হ্যাজলউডও স্কোয়াডে ফিরতে পারেননি।পার্থে অভিষেক ম্যাচে নজর কাড়া ব্রেন্ডান ডগেট আবারও দলে জায়গা পেয়েছেন। তার সঙ্গে বোলিং আক্রমণে রয়েছেন মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড ও মাইকেল নেসার।ব্যাটিং লাইনআপে অভিজ্ঞ ওপেনার উসমান খাজা স্কোয়াডে আছেন, তবে তাকে খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে ফিটনেস টেস্টের পর।

     

    পার্থ টেস্টের সময় তিনি তীব্র ব্যাক স্পাজমে ভুগেছিলেন। তিনি না খেলতে পারলে ব্যাক-আপ ব্যাটার জশ ইংলিস কিংবা অলরাউন্ডার বিউ ওয়েবস্টারকে সুযোগ দেওয়া হতে পারে।