গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International হংকং – এ আবাসনে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১২৮

    হংকং – এ আবাসনে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১২৮

    0
    54
    ছবি সৌজন্যে : এক্স
    হংকং – এ  আবাসনে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১২৮। আশঙ্কা আগেই ছিল শুক্রবার সকালে হংকং প্রশাসনের তরফে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, সাতটি বহুতল আবাসনে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮ জন।
    তদন্তে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে সঠিক সময়ে কাজ করেনি ফায়ার অ্যালার্ম। যার জেরে আগুন লাগার পর বেরিয়ে আসার পর্যাপ্ত সময় পাননি আবাসনের বাসিন্দারা। আহত ৭৯ জন। পাশাপাশি নিখোঁজ শতাধিক। তদন্তকারীদের দাবি, দুর্ঘটনার পর থেকে এখনও পর্যন্ত ১,০১৮ টি ইউনিটকে নামানো হয়েছে উদ্ধার কাজে।
    বহুতল আবাসনের ঘরের জানালা ভেঙে ভেতরে ঢুকে উদ্ধারকাজ চালানো হচ্ছে। মৃতদের পরিবারকে ও আহতদের আর্থিক সাহায্য দেওয়ার কথা জানানো হয়েছে সেদেশের সরকারের তরফে। দুর্ঘটনার পর তদন্তকারীরা ৮টি ব্লকের ফায়ার অ্যালার্ম পরীক্ষা করেছিলেন। দেখা গিয়েছে, বেশিরভাগ অ্যালার্মই ঠিকমতো কাজ করছে না। যার ফলেই এই ভয়াবহ বিপর্যয় বলে অনুমান।