
তৃণমূল প্রতিনিধি দলের সাক্ষাতের দিনেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন শমীক ভট্টাচার্য।
সিইসিকে আক্রমণ করে রাজ্য বিজেপি সভাপতি বলেছেন ঠান্ডা ঘরে বসে অগ্নিগর্ভবাণী না দিয়ে গ্রাউন্ড জিরোয় আসতে। শমীক ভট্টাচার্য-র অভিযোগ এসআইআর পদ্ধতি মানছে না তৃণমল। উল্টে মিথ্যে তথ্য আপলোড করতে চাপ দেওয়া হচ্ছে বিএলওদের। তাঁর সাফ কথা আগামী সপ্তাহেই তাঁরা জাতীয় নির্বাচন কমিশনে যাবেন। ২ থেকে ৫ ডিসেম্বরের মধ্যেই হবে সেই সফর। তাঁর দাবি এখনও অনেক অনুপ্রবেশকারী বাংলায় রয়ে গিয়েছেন। আর তাঁদের নাম ভোটার তালিকায় তুলতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। তিনি আরও বলেছেন বর্ডারে যে বাসিন্দারা বসে আছেন, তাঁরা একটা অংশ মাত্র। তাদের থেকে এরাজ্যে বাংলাদেশির সংখ্যা অনেক বেশি।
যারা রয়েছেন তারা নাম তোলার চেষ্টা করছেন। শমীক ভট্টাচার্য বলেছেন কমিশনের দায়িত্ব বিএলও, ডিইওদের নিরাপত্তা দেওয়া। ঠান্ডা ঘরে বসে বাণী দেওয়া নয়।







