
ঘূর্ণিঝড় দিটওয়ারার প্রভাবে শ্রীলঙ্কায় ভারি বর্ষণ ও বন্যায় এখন পর্যন্ত ১২৩ জন মারা গেছেন এবং ১৩০ জন এখনও নিখোঁজ রয়েছেন। শ্রীলঙ্কা দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এই খবর জানিয়েছে।
ডিএমসির মহাপরিচালক সাম্পাথ কোটুভেগোডা বলেছেন, সপ্তাহব্যাপী ভারী বর্ষণের কারণে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় ৪৩ হাজার ৯৯৫ জনকে রাষ্ট্রায়ত্ত কল্যাণ কেন্দ্রে সরানো হয়েছে এবং ত্রাণ কার্যক্রম চলছে। ডিএমসির বরাতে বলা হয়েছে, বিশাল ক্ষয়ক্ষতি সৃষ্টি হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাব সোমবার থেকে অনুভূত হতে শুরু করে, যদিও ঝড়টি বুধবার শ্রীলঙ্কার ভূমি স্পর্শ করে। এর ফলে পুরো দ্বীপে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়। শনিবার নিম্নভূমির বন্যা পরিস্থিতি আরো ভয়ঙ্কর রূপ নেয়। এদিকে দেশের বেশিরভাগ অঞ্চলে, বিশেষ করে রাজধানীতে বৃষ্টি কমে গেছে। তবে দ্বীপের উত্তরাঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রভাবে এখনও বৃষ্টিপাত হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত শনিবার বিমান যোগে ত্রাণ সরবরাহ পাঠিয়েছে।
