গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home National বিচারপতিদেরও ছুটি- বিনোদন প্রয়োজন : সূর্যকান্ত 

    বিচারপতিদেরও ছুটি- বিনোদন প্রয়োজন : সূর্যকান্ত 

    0
    97
    ছবি সৌজন্যে : এক্স
    কাজের প্রবল চাপে আদালতকক্ষে হোক কিংবা চেম্বারে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। তা সামলাতে বিচারপতিদেরও ছুটি -বিনোদনের প্রয়োজন হয়।
    নয়াদিল্লিতে অল ইন্ডিয়া জাজেস ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত। বিচারপতিদের কাজের চাপের কথা মনে করিয়ে দিয়ে দিল্লির অনুষ্ঠান থেকে প্রধান বিচারপতি বলেছেন, বিচারপতিদের দীর্ঘ সময় কাজ করতে হয়। কাজের ধরনও বেশ চাপের। ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়।
    তাই প্রত্যেক বিচারপতির উচিত অবকাশ যাপনমূলক কোনও না কোনও কর্মকাণ্ডে যুক্ত থাকা। এটা অভ্যাসে পরিণত করা দরকার। বিনোদন দরকার বিচারপতিদের রিচার্জের জন্য। তবে অবকাশ যাপনের সময়ে বয়সের কথা ভুলে গেলে চলবে না, মনে করিয়ে দিয়েছেন বিচারপতি কান্ত। জানিয়েছেন, বিচারপতিদের বয়স অনুযায়ী অবকাশ-বিনোদন বেছে নিতে হবে।