
মহারাষ্ট্রের পুণেতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে গাড়ির জন্য লাখ লাখ টাকা ঋণ নিয়ে প্রতারণার অভিযোগের ভিত্তিতে প্রতারকদের বাড়ি এবং অফিস মিলিয়ে মোট ১২টি ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করেছে ইডি।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, কয়েক লক্ষ টাকা দামের বিলাসবহুল গাড়ি কেনার জন্য নথি জাল করে পুণের একটি স্টেট ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া হয়। বিষয়টি ইডির নজরে আনা হয়।
অভিযোগ পেয়ে মুম্বইয়ে ইডির আঞ্চলিক দফতর থেকে তদন্তকারীদের বেশ কয়েকটি দল ২৫ নভেম্বর থেকে অভিযানে নামে। স্টেট ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজারের বিরুদ্ধেও অভিযোগ ওঠে। তাঁরও বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালায় ইডি।







