গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Entertainment তিলোত্তমা সোমের প্রেমে জিম সর্ভ

    তিলোত্তমা সোমের প্রেমে জিম সর্ভ

    0
    48
    ছবি সৌজন্যে : এক্স

    বলিপাড়ায় নতুন প্রেমের গুঞ্জন, এবার চর্চায় তিলোত্তমা সোমের সঙ্গে জিম সর্ভের নতুন সমীকরণ। এযাবৎকাল ইতি-উতি দুই তারকার বন্ধুত্বের সাক্ষী থেকেছে ছবিশিকারিদের লেন্স।

    তবে এবার গোয়া থেকে অন্তরঙ্গ ছবি শেয়ার করে নিজেরাই সম্পর্কের গুঞ্জন উসকে দিয়েছেন। সম্প্রতি গোয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন তিলোত্তমা সোম এবং জিম সর্ভ। তবে বন্ধুবান্ধবদের নিয়ে নয়। বরং একান্তেই কোয়ালিটি টাইম উপভোগ করতে দেখা গেল তাঁদের। জিম-তিলোত্তমা দু’জনেই বলিপাড়ার লাইমলাইট থেকে দূরে থাকেন। তাঁদের সহজ-সরল জীবনশৈলীই বলে দেয় যে তাঁরা স্টারডমে অনভ্যস্ত। অতঃপর সিনেমা ব্যতীত খুব একটা চর্চাতেও থাকেন না তাঁরা। তবে এবার গোয়া ট্যুর থেকে একগুচ্ছ ছবি শেয়ার করতেই নেটপাড়ায় ট্রেন্ডিং দুই তারকার বন্ডিং। জিম সর্ভ, তিলোত্তমা সোমের যৌথভাবে শেয়ার করা ছবিতে কখনও তাঁদের সুইমিং পুলে সময় কাটাতে দেখা গিয়েছে তো কখনও বা রিসর্টের বারান্দায় ঘনিষ্ঠভাবে ধরা দিয়েছেন তাঁরা।গোয়ার রাস্তায় একসঙ্গে সাইক্লিংও করেছেন। আরেকটি ফ্রেমে রাতবিরেতে তাঁদের ক্যাম্পফায়ার উপভোগ করতে দেখা গিয়েছে। ক্যাপশনে লেখা- ,গোয়ায় এবার অসাধারণ অভিজ্ঞতা হল,সমুদ্র সৈকতে না গেলেও দারুণ মজা করলাম। কারণ আমরা ভিলার চারপাশটা ঘুরে দেখলাম।

    প্রতিটা কোণায় এক্সক্লুসিভ অভিজ্ঞতা হল। পাশাপাশি কোথায় থেকেছেন, কোথায় খেয়েছেন? সব তথ্যই ফ্যান ফলোয়ারদের হাতে তুলে দিলেন তাঁরা। তবে ফ্যানদের নজর কাড়ল, দুই তারকার সমীকরণ। অতঃপর কমেন্ট বক্সেই একাংশ কৌতূহল প্রকাশ করেছেন যে, আপনারা কি প্রেম করছেন? কেউ বা প্রশংসায় ভরিয়ে লিখেছেন,আপনাদের কিন্তু জুটি হিসেবে দারুণ মানাবে। যদিও যুগল এবিষয়ে আপাতত,স্পিকটি নট।