গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment স্মৃতি-পলাশের বিয়ে ভাঙার নেপথ্যে

    স্মৃতি-পলাশের বিয়ে ভাঙার নেপথ্যে

    0
    92
    ছবি সৌজন্যে : এক্স

    মহিলা ক্রিকেট দলের তারকা খেলোয়াড় স্মৃতি মান্ধানা ও সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল ২৩ নভেম্বর। কিন্তু স্মৃতির বাবার অসুস্থতার কারণে বিয়ে আপাতত স্থগিত করা হয়।

    এরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বিয়ের কোরিওগ্রাফার নন্দিকা দ্বিবেদীর সঙ্গে নাকি পলাশের ব্যক্তিগত যোগাযোগ ছিল।দ্রুতই ভাইরাল হয় নানা পোস্ট, স্ক্রিনশট। পরিস্থিতি আরও জটিল হয় যখন স্মৃতি ইনস্টাগ্রাম থেকে প্রি-ওয়েডিং পোস্ট মুছে দেন এবং তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু পলাশকে আনফলো করেন।শেষ পর্যন্ত নীরবতা ভাঙেন কোরিওগ্রাফার নন্দিকা। তিনি জানান, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এমন গুজবে তাঁর পরিবারও মানসিকভাবে বিপর্যস্ত বলে জানান তিনি। কয়েকদিন ধরে হুমকির বার্তা পাওয়ায় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যক্তিগত করতে বাধ্য হয়েছেন।আরেক কোরিওগ্রাফার গুলনাজ খানও বলেছেন, তারা কেউই স্মৃতি–পলাশের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করেননি। অযথা গুজব ছড়িয়ে পরিস্থিতি আরও বিশৃঙ্খল না করতে তিনি অনুরোধ করেন।প্রসঙ্গত, মেরি ডি’কস্তা নামে এক ইনস্টাগ্রাম ইউজার রেডিটে কিছু স্ক্রিনশট শেয়ার করেন, দাবি করা হয় সেগুলি পলাশের সঙ্গে তাঁর ব্যক্তিগত কথোপকথনের ছবি।

    যদিও ওই অ্যাকাউন্ট এবং প্রোফাইল ছবি দ্রুত ডিঅ্যাকটিভেট করে দেওয়া হয়েছে, তবুও স্ক্রিনশটগুলি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নানা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তাই ধীরে ধীরে পলাশকে ঘিরে সন্দেহ এবং চর্চা আরও বেড়েছে।এদিকে পলাশ ও স্মৃতির পরিবার বর্তমানে দুই তারকার বিয়ে ভাঙা নিয়ে মুখে কুলুপ এঁটেছে।