গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National ছত্তীশগঢ়ে আত্মসমর্পণ ৩৭ মাওবাদীর! 

    ছত্তীশগঢ়ে আত্মসমর্পণ ৩৭ মাওবাদীর! 

    0
    77
    ছবি সৌজন্যে : এক্স
    ছত্তীশগঢ়ে আত্মসমর্পণ করেছেন আরও ৩৭ জন মাওবাদী। দন্তেওয়াড়া জেলায় সিআরপিএফ এবং পুলিশের শীর্ষ কর্তাদের কাছে আত্মসমর্পণ করেছেন তাঁরা। তাঁদের সকলের মিলিত ভাবে মাথার দাম ছিল ৬৫ লক্ষ টাকা।
    আত্মসমর্পণকারীদের মধ্যে ১২ জন মহিলাও রয়েছেন। রবিবার দন্তেওয়া়ড়ার পুলিশ সুপার গৌরব রাই জানিয়েছেন, আত্মসমর্পণকারীদের মধ্যে ২৭ জনের মাথার দাম ঘোষণা করা হয়েছিল।
    এর মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য নাম রয়েছে যেমন, কুমালি ওরফি অনিতা মাণ্ডবী, গীতা ওরফে লক্ষ্মী মড়কম, রঞ্জন ওরফে সোমা মাণ্ডবী এবং ভীম ওরফে জাহাজ কালমু। এই চার জনের প্রত্যেকের মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা করে। পুলিশ সুপার জানান, আত্মসমর্পণকারীদের মাওবাদীদের সরকারি পুনর্বাসন প্রকল্পের সুবিধা দেওয়া হবে।