গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Nadia বিএসএফের গুলিতে নদিয়ায় বাংলাদেশি পাচারকারীর মৃত্যু

    বিএসএফের গুলিতে নদিয়ায় বাংলাদেশি পাচারকারীর মৃত্যু

    0
    159
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বিএসএফের গুলিতে এক বাংলাদেশি পাচারকারীর মৃত্যু হয়েছে নদিয়ার মাটিয়ারি বানপুর সীমান্তে। জানা গিয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী ওই এলাকায় কয়েকজনের গতিবিধি দেখে সন্দেহ হয় জওয়ানদের।

    অভিযোগ বাধা দেওয়ার চেষ্টা করতেই কাটারি, হাঁসুয়া দিয়ে আক্রমণ করে পাচারকারীরা। এরপরেই আত্মরক্ষার্থে জওয়ানরা গুলি চালালে মৃত্যু হয় এক পাচারকারীর। বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা টহল দেওয়ার সময় শনিবার বিকেলে কয়েকজনের গুলিবিধি সন্দেহজনক মনে হয়। তাঁরা কাঁটাতারের ওপারে কিছু ছুড়ে ফেলছিল। বিএসএফ জওয়ানরা প্রথমে সতর্ক করে শূন্যে গুলি চালায়।

    উল্টে পাচারকারীরা জওয়ানদের ওপর চড়াও হন। তাদের হাতে দা এবং ধারাল অস্ত্র ছিল। এরপরেই আত্মরক্ষার্থে গুলি চালালে এক পাচারকারীর মৃত্যু হয়। বাকিরা পালিয়ে গিয়েছে।