গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National ভিড়ে ঢুকল দ্রুতগতির ট্রাক, বিহারে পিষে মৃত ৫

    ভিড়ে ঢুকল দ্রুতগতির ট্রাক, বিহারে পিষে মৃত ৫

    0
    64
    ছবি সৌজন্যে : এক্স
    হাইওয়ে পারাপারের জন্য অপেক্ষা করছিলেন বাইকচালকেরা। সেই ভিড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির ট্রাক ঢুকে পড়ে আটটি বাইককে পিষে দেওয়ায় পাঁচ বাইকচালক এবং আরোহীর মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
    আহত আরও অনেকে। এই দুর্ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়েরা। রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে বিহারের মোতিহারিতে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যেখানে দুর্ঘটনা ঘটেছে, ওই জায়গাটি অত্যন্ত ব্যস্ত থাকে।
    স্থানীয়েরা হাইওয়ে পারাপার করেন। স্থানীয়দের অভিযোগ, কখনও ট্র্যাফিক পুলিশ থাকে, কখনও আবার থাকে না। হাইওয়ের কারণে গাড়িগুলি দ্রুতগতিতে যায়। ফলে রাস্তা পারাপারেও অনেক সময় সমস্যা হয় বিশেষ করে বয়স্ক এবং মহিলাদের।