মালদায় স্বামীকে কুপিয়ে খুনে গ্রেফতার স্ত্রী

0
203
ছবি সৌজন্যে : নিজস্ব

অশান্তির জেরে স্বামীকে ঘরে ঢুকতে বাধা, জোর করে ঘরে ঢুকতে গেলে স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে মালদার বামনগোলার সালানপুরে।

জানা গিয়েছে বছর ৩১-র বিশ্বজিৎ সরকারের সঙ্গে ৬ বছর আগে বিয়ে হয়েছিল পম্পা রায়ের। তাদের ৪ বছরের সন্তান রয়েছে। বিশ্বজিৎ গাজোল টোল প্লাজার কর্মী ছিলেন। বিয়ের পর সব ঠিক থাকলেও কিছু বছর পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। প্রায়ই দুজনের মধ্যে ঝামেলা হত। শনিবার অশান্তি চরমে ওঠে। বিশ্বজিৎ ঘরে ঢুকতে গেলে বাধা দেয় পম্পা।

ঝামেলার মধ্যেই হঠাৎ করে ছুরি এনে বিশ্বজিতের পেটে ঢুকে দেয় পম্পা। রক্তাক্ত অবস্থায় প্রতিবেশীরাই উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় বিশ্বজিতের। স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে পম্পাকে।