এসআইআর : এবার অসুস্থ হয়ে হাসপাতালে এইআরও

0
222
ছবি সৌজন্যে : নিজস্ব

বিএলওদের অসুস্থ হওয়ার খবরের মধ্যেই এবার অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং এইআরও অসুস্থ হয়ে পড়ার ঘটনায় শোরগোল পড়েছে পূর্ব মেদিনীপুরের পিংলায়।

পরিবারের অভিযোগ এসআইআর-র কাজের অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরেই বিবেকানন্দ পাল অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে কলকাতার ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে ভর্তি করা হয়েছে। পিংলার বিডিও অফিসের কর্মী চণ্ডীপুরের হাঁসচড়ার বাসিন্দা বিবেকানন্দ পাল বাড়িতেই অজ্ঞান হয়ে যান। প্রথমে তাঁকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ পরে কলকাতায় রেফার করা হয়।

এরইমধ্যে বসিরাটের এক বিএলও অসস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শঙ্কর সিং নামে ওই বিএলও হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে খবর। তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয়েছে।