গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home West Medinipur বালি পাচার, ঝাড়গ্রামে ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা

    বালি পাচার, ঝাড়গ্রামে ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা

    0
    365
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বালি পাচার কাণ্ডের কিনারা করতে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ডিসেম্বরের শুরুতেই সোমবার সকালেই বাহিনী নিয়ে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডির একটি দল।
    ওই ব্যবসায়ীর বিরুদ্ধে জাল চালান নিয়ে বালি তোলা ও বিক্রির অভিযোগ রয়েছে বলে ইডি সূত্রে খবর। ইডি সূত্রে জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর নাম অভিষেক পাত্র ওরফে বিলটু। তাঁর বিরুদ্ধে বহু আগে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানায় অবৈধভাবে বালি তোলা ও বিক্রির অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। এই মুহূর্তে তাঁর বাবা ক্যানসার আক্রান্ত, কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন।
    অভিষেকও সেই সূত্রে আপাতত কলকাতায়। তাই তাঁর বাড়ি গিয়ে ইডি আধিকারিকরা তল্লাশি চালালেও অভিষেক পাত্রর সঙ্গে সরাসরি কথা বলতে পারেননি।