গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ওড়িশায় হস্টেলে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ!

    ওড়িশায় হস্টেলে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ!

    0
    57
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ওড়িশায় কলিঙ্গ শিল্পপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ফের উদ্ধার হয়েছে এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে খবর, মৃত বছর ১৮-র রাহুল যাদব, বাড়ি ছত্তীশগড়ের রায়পুরে।
    বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া ছিলেন তিনি। থাকতেন বিশ্ববিদ্যালয়েরই হস্টেলে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে আত্মহত্যা করে থাকতে পারেন ওই ছাত্র। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ঘটনায় ইতিমধ্যে একটি বিবৃতি প্রকাশ করেছে ভুবনেশ্বর-কটক পুলিশ কমিশনারেট। বিবৃতিতে কমিশনারেট জানায়, রবিবার রাত পৌনে ১১টা নাগাদ স্থানীয় থানায় খবর যায়।
    পুলিশকে বলা হয় বিশ্ববিদ্যালয়ের ১০ নম্বর ক্যাম্পাসে একটি হস্টেলের ঘরে এক পড়ুয়ার দেহ ঝুলতে দেখা গিয়েছে। সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। হস্টেলের ওই ঘরটি তখন ভিতর থেকে বন্ধই ছিল। পুলিশ সেই দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং দেহটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন।