
শরীরে দাউদাউ করে জ্বলছে আগুন, সেই অবস্থায় ছুটছে যুবক। হাওড়ার ডুমুরজলায় রিং রোডে হাড় হিম করা দৃশ্যে শোরগোল পড়েছে।
কিন্তু বছর ২৩-২৪-র যুবকের ধারেকাছে যেতে কেউ সাহস দেখায়নি। শেষমেশ স্থানীয় কয়েকজন বাসিন্দা দূর থেকে জল ছুঁড়ে আগুন নেভান। কিন্তু ততক্ষণে শরীরের ৮০ শতাংশ পড়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চ্যাটার্জিহাট থানার পুলিশ। যুবককে উদ্ধার করে হাওড়া হাসপাতালে বার্ন ইউনিযে ভর্তি করা হয়। জানা গিয়েছে অগ্নিদ্বন্ধে জখম যুবকের নাম মফিজুল মিদ্যা। বাড়ি ডানকুনিতে। তবে ঠিক কি কারণে ডুমুরজলা হেলিপ্যাডের কাছে গিয়েছিলেন, কীভাবেই তাঁর আগুন লাগল তা স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশে অনুমান আত্মহত্যার চেষ্টা করেছেন মফিজুল। এদিকে দুর্গাপুরে পৃথক দুই ঘটনায় ঝলসে গেলেন ৬ জন। দুর্গাপুরে কারখানায় কাজ চলাকালীন গরম পিচ ছিটকে ৩ শ্রমিক ঝলশে গিয়েছে। অভিজিৎ ভুঁই, উজ্জ্বল মুখোপাধ্যায় এবং মৃণাল রায় নামে ৩ ঠিকা শ্রমিককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে খতিয়ে দেখছে কোকওভেন থানার পুলিশ। এদিকে দুগাপুরে ইস্পাত কারখানায় ফার্নেস বিস্ফোরণে ঝলসে গেল তিন জন শ্রমিক। বারিদ বরণ ঘোষ, আমড়ার বাসিন্দা শেখ রজক আলি, শেখ ইমরান দুর্ঘটনায় জখম হয়েছেন।
তড়িঘড়ি ৩ শ্রমিককে ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ইস্পাত হাসপাতালে যান শ্রমিক সংগঠনের সদস্যরা।








