রাঁচিতে বিরাটের পা ছুঁয়ে রাতারাতি বিখ্যাত আরামবাগের সৌভিক

0
143
ছবি সৌজন্যে : এক্স
রাঁচিতে বিরাট কোহলির পা জড়িয়ে ধরে হঠাৎ বিখ্যাত আরামবাগের সৌভিক মুর্মু। তবে এটা প্রথম নয়, গত আইপিএলের সময় বর্ধমানের জামালপুরের পারাতল গ্রামের ঋতুপর্ণ পাখিরাও একই কাণ্ড ঘটিয়েছিলেন।
কোহলির ছোঁয়া পেতে ঋতুপর্ণ টপকেছিলেন ইডেনের ফেন্সিং। নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে চলে গিয়েছিলেন মাঠের মাঝখানে। পরিবারের তরফে জানা গিয়েছে ছোট থেকেই বিরাট কোহলির অন্ধভক্ত সৌভিক। মনে মনে ক্রিটের ঈশ্বর মনে করেন বিরাটকে। ঝাড়খণ্ডের রাঁচি স্টেডিয়ামে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ চলছিল। ক্রিজে তখন বিরাট কোহলি দাপটের সঙ্গে ব্যাটিং করছে। শতরানের গণ্ডি পেরিয়ে প্যাভেলিয়নের দিকে ব্যাট তুলে ধরতেই নিরাপত্তা বেষ্টনি পেরিয়ে দৌড়ে সটান বিরাট কোহলির পা ছুঁয়ে শুয়ে পড়ে এক যুবক। তখন সমস্ত ক্যামেরার ফোকাস আমারবাগের অখ্যাত সৌভিকের দিকে। কিন্তু এই ঘটনার পর কার্যত মুখে মুখে ফিরছে সৌভিকের নাম। সৌভিকের স্বপ্নপূরণ হলেও ঠাঁই হয়েছে শ্রীঘরে।
পুলিশের তরফে সৌভিকের বাড়িতে ফোন করে জানানো হয়েছে ছেলের কীর্তি। তবে সৌভিকের এমন কীর্তিতে গর্বিত পুরো গ্রাম।