গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Sports ইতালিয়ান টেনিস গ্রেট নিকোলা পিত্রাঞ্জেলি প্রয়াত 

    ইতালিয়ান টেনিস গ্রেট নিকোলা পিত্রাঞ্জেলি প্রয়াত 

    0
    69
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    দু’বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ইতালিয়ান টেনিস গ্রেট নিকোলা পিত্রাঞ্জেলি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর।

    ইতালিয়ান টেনিস ফেডারেশন এক বিবৃতিতে পিত্রাঞ্জেলির মৃত্যুর খবর জানায়।১৯৫৯ সালে ফরাসি ওপেন জিতে প্রথম ইতালিয়ান হিসেবে গ্র্যান্ড স্ল্যামের মেন্স সিঙ্গলসে ট্রফি জয়ের কীর্তি গড়েন পিত্রাঞ্জেলি।রোলাঁ গাঁরোতে পরের বছর তিনি ধরে রাখেন চ্যাম্পিয়নশিপ।আন্তর্জাতিক টেনিস হল অব ফেম-এ জায়গা করে নেওয়া একমাত্র ইতালিয়ান পিত্রাঞ্জেলি ক্যারিয়ারে মোট চ্যাম্পিয়নশিপ জেতেন ৪৮টি। বর্তমানে টেনিস র‍্যাঙ্কিংয়ের দু’ নম্বর ও চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ইয়ানিক সিনারের উত্থানের আগে পিত্রাঞ্জেলিকেই ইতালির সর্বকালের সেরা টেনিস খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হতো।ফরাসি ওপেনে দু’বার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ১৯৬১ ও ১৯৬৪ সালে রানার্সআপ হন পিত্রাঞ্জেলি। ১৯৬০ সালে উইম্বলডনের সেমি-ফাইনালে ও ১৯৫৭ সালে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার-ফাইনালে উঠেছিলেন তিনি।

    ডেভিস কাপে ইতালির হয়ে রেকর্ড ১৬৪ ম্যাচ খেলে তিনি জিতেছেন ১২০টিতে। ১৯৭৬ সালে তার নেতৃত্বেই প্রথমবার এর চ্যাম্পিয়নশিপ জিতেছিল ইতালি।