গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports রিয়াল মাদ্রিদ কোচের চাকরি নিয়ে আশঙ্কা

    রিয়াল মাদ্রিদ কোচের চাকরি নিয়ে আশঙ্কা

    0
    66
    ছবি সৌজন্যে : এক্স

    রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে সম্ভবত সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়েই যাচ্ছেন জাবি আলোনসো। মাঠে কাঙ্ক্ষিত জয় নেই, তার ওপর দলেই নাকি তৈরি হয়েছে বিদ্রোহের সুর, সব মিলিয়ে নানা জটিলতা ঘিরে ধরেছে রিয়ালের প্রাক্তন ফুটবলারের কোচিং অধ্যায়।লিগে টানা তিন ম্যাচে জয়হীন লস ব্লাঙ্কোস।

    শেষ পাঁচ প্রতিযোগিতামূলক ম্যাচে জয় মাত্র একটি! ফলে বেশ এগিয়ে থেকেও শীর্ষস্থান হাতছাড়া হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে।এই ছন্দহীনতার মধ্যে লা লিগায় বুধবার রাতে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটা রীতিমতো জাবির জন্য মাস্ট-উইন।প্রতিপক্ষের মাঠ সান মামেসে আগের দেখায় ২-১ গোলে হেরেছিল ভিনিসিয়ুস-এমবাপ্পেরা।আর এবার ইতিবাচক ফলের দেখা না পেলে চাকরি নিয়ে প্রশ্নের মুখে পড়তে পারেন জাবি। এদিকে, বিলবাওয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচকে সামনে রেখে আলোনসো এটিকে জয়ের বড় সুযোগ হিসেবে দেখছেন।এদিকে মাঠে অনিয়মিত পারফরম্যান্সের ছায়া পড়েছে ড্রেসিংরুমেও।চ্যাম্পিয়নস লিগে অলিম্পিয়াকসের বিপক্ষে জয়ের আগে শোনা গিয়েছিল,রিয়ালের কয়েকজন খেলোয়াড় নাকি কোচের কাজের ধরনে সন্তুষ্ট নন। অ্যাওয়ে জয়ে সেই গুঞ্জন কিছুটা থামলেও লিগে ড্র করতেই আবারও বাড়তে শুরু করেছে চাপ। বলা হয়েছে, এখনও কিছু খেলোয়াড় জাবির কৌশল ও কোচিং–পদ্ধতিতে আস্থা পাচ্ছেন না।

    ক্লাবের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, জাবি এখন অত্যন্ত কঠিন পরিস্থিতি’র মধ্য দিয়ে যাচ্ছেন, এবং ক্লাবের উচ্চপদস্থরা দ্রুতই ইতিবাচক ফল চান।অবস্থা এমন যে, ক্লাবের ভেতরে সাম্প্রতিক পারফরম্যান্সকে কেউ কেউ বিপর্যয় বলেই অভিহিত করছেন।