গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Nadia নবদ্বীপে রাস্তা থেকে উদ্ধার অসংখ্য ভোটার কার্ড!

    নবদ্বীপে রাস্তা থেকে উদ্ধার অসংখ্য ভোটার কার্ড!

    0
    159
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সল্টলেকের পর এবার নবদ্বীপে রাস্তা থেকে উদ্ধার করা হয়েছে অসংখ্য ভোটার কার্ড। জানা গিয়েছে, নবদ্বীপ থানার প্রতাপনগর হাসপাতাল রোড এলাকার পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হল অসংখ্য ভোটার কার্ড। যা ঘিরে রীতিমতো এলাকাজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য ছড়িয়েছে।
    খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু ভোটার কার্ড যা স্থানীয় কিছু মানুষজনের।তবে কে বা কারা ফেলে রেখে গেছে জানা যায়নি।
    বিজেপির অভিযোগ, এত দিন ধরে যে অভিযোগ করে আসছে যে ভুয়ো ভোটার কার্ড আছে তা এবার নবদ্বীপেও প্রমাণিত হলো। এসআইআর-র ভয়ে এই ভোটার কার্ড গুলো এখানে ফেলে দিয়ে গেছে।