গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home South 24 Pgs নাবালিকার সঙ্গে অশালীন ব্যবহার, নরেন্দ্রপুরে ধৃত ১

    নাবালিকার সঙ্গে অশালীন ব্যবহার, নরেন্দ্রপুরে ধৃত ১

    0
    120
    ছবি সৌজন্যে : নিজস্ব
    নাবালিকার সঙ্গে অশালীন ব্যবহার করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। অভিযোগ পাওয়ামাত্রই পুলিশ তৎপরতা দেখায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ অভিযুক্তের পরিচয় নিশ্চিত করে।
    এরপর সোমবার বোড়াল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তেই অভিযোগের যথেষ্ট প্রমাণ মিলেছে। সেই কারণেই পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। স্থানীয়দের বক্তব্য, নাবালিকার সঙ্গে এমন শাস্তিযোগ্য অপরাধের পর কঠোরতম শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনার সাহস না পায়।
    পুলিশ আশা করছে, আদালত দ্রুত প্রয়োজনীয় নির্দেশ দেবে এবং অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।