গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National সিএ’র ৯০০ কোটির সম্পত্তির হদিশ ইডি’র 

    সিএ’র ৯০০ কোটির সম্পত্তির হদিশ ইডি’র 

    0
    53
    ছবি সৌজন্যে : এক্স
    রাঁচির চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের ৯০০ কোটি টাকার সম্পত্তির হদিশ পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।  মঙ্গলবার সকাল থেকেই সিএ নরেশ কুমার কেজরীওয়ালের বিভিন্ন ঠিকানায় ইডির বেশ কয়েকটি দল তল্লাশি অভিযানে নেমেছে।
    সূত্রের খবর, হাওয়ালার মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন নরেশ। পরিবারের বিভিন্ন সদস্যের নামে এবং বেনামে বহু সম্পত্তি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেশের তিন শহরে। তার নামে বিদেশি মুদ্রা আইনে মামলা রুজু করে তল্লাশি চালানো হচ্ছে।
    আয়কর দফতরের হাত থেকে এই মামলা পৌঁছয় ইডির কাছে। তদন্তে নেমে বিপুল সম্পত্তির হদিশ পায় ইডি।বিস্তারিত তথ্যের জন্য নরেশকে হেফাজতে নিয়ে জেরা করতে চায় ইডি।