গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Technology প্লেডেটের জন্য নতুন ভয়েস মেসেজিং অ্যাপ

    প্লেডেটের জন্য নতুন ভয়েস মেসেজিং অ্যাপ

    0
    59
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    প্লেডেট ইউজারদের মধ্যে যোগাযোগ আরও সহজ করতে এসেছে নতুন একটি ভয়েস মেসেজিং অ্যাপ। ক্র্যাঙ্কি কোভের নির্মাতা জন সিম্যানটোভ,হ্যালোইয়েলো নামে একটি অ্যাপ প্রকাশ করেছেন।

    অ্যাপটিতে ইউজাররা ভয়েস মেসেজ পাঠাতে পারবেন,গ্রুপ চ্যাট তৈরি করতে পারবেন এবং বন্ধু তালিকায় থাকা অন্যান্যদের সঙ্গে বিভিন্ন অ্যাচিভমেন্টও শেয়ার করতে পারবেন।অ্যাপটি কিছু সীমাবদ্ধতাসহ ইচ ডট আইও-তে ফ্রি পাওয়া যাচ্ছে আর পুরো ভার্সনের দাম পাঁচ ডলার। হ্যালোইয়েলো ওয়াইফাইয়ের মাধ্যমে কাজ করে তবে অফলাইনে থাকলেও ভয়েস মেসেজ রেকর্ড করে রাখা যায়। ইন্টারনেট সংযোগ ফিরে এলে স্বয়ংক্রিয়ভাবে পাঠিয়ে দেয়। এতে নিজের জন্যও ভয়েস নোট রেকর্ড করার সুবিধা রয়েছে।

    হ্যালোইয়েলোর পেড ভার্সনে সর্বোচ্চ ১০ মিনিট দীর্ঘ মেসেজ পাঠানো যায় অন্যদিকে যেখানে ফ্রি ভার্সনের সীমা দু’ মিনিট। বন্ধুকে অ্যাড করতে ব্যবহার করতে হবে ,হ্যালোকোড আর অ্যাপে রয়েছে একটি ইমোজি লাইব্রেরি যার মাধ্যমে রিঅ্যাকশন পাঠানো যায়।