গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National চেন্নাইয়ে মেট্রো বিভ্রাট! সুড়ঙ্গ দিয়ে হাঁটলেন যাত্রীরা

    চেন্নাইয়ে মেট্রো বিভ্রাট! সুড়ঙ্গ দিয়ে হাঁটলেন যাত্রীরা

    0
    60
    ছবি সৌজন্যে : এক্স
    অফিস-টাইমে যাত্রীদের ভিড়, হুড়োহুড়ির মধ্যেই চেন্নাইয়ে সাবওয়েতে আটকে গিয়েছে মেট্রো। বিদ্যুৎ ছিল না বলে অভিযোগ জানিয়েছেন যাত্রীরা।
    এই পরিস্থিতিতে মেট্রো থেকে নেমে সুড়ঙ্গের রেলট্র্যাক ধরে হাঁটা লাগালেন যাত্রীরা। এ এমন এক মর্নিং ওয়াক যার জন্য প্রস্তুত ছিলেন না যাত্রীরা।
    চেন্নাই মেট্রোর ব্লু লাইনে এই ঘটনাটি ঘটেছে। অল্প আলোয় রেললাইন ধরে হাঁটতে দেখা যায় যাত্রীদের। পরে কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে এবং পরিষেবাও ধীরে ধীরে চালু হয়। যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে চেন্নাই মেট্রো কর্তৃপক্ষ।