
রাজ্যে এসআইআর আতঙ্কে মৃত এবং আত্মঘাতীদের পরিবারের জন্য অর্থসাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে জানিয়েছেন, এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে পড়া ব্যক্তিরাও পাবেন আর্থিক সহায়তা।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত রাজ্যে এসআইআর আতঙ্কে ৩৯ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। তিনি বলেছেন, এঁদের প্রত্যেকের পরিবার ২ লক্ষ টাকা করে অর্থসাহায্য পাবে। অসুস্থ হয়ে চিকিৎসাধীন ১৩ জন। এঁদের মধ্যে কাজের চাপে’র শিকার ৩ জন বিএলও রয়েছেন।
এই ১৩ জন পাবেন ১ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে কাজের চাপে চার জন বিএলও-র মৃত্যুর অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এঁদের মধ্যে দু’জনের পরিবারকে দু’লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে সরকার।
