গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National ঘূর্ণিঝড় দিটওয়া : গতিমুখ বদলে পূর্ব উপকূলের দিকে

    ঘূর্ণিঝড় দিটওয়া : গতিমুখ বদলে পূর্ব উপকূলের দিকে

    0
    134
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ঘূর্ণিঝড় দিটওয়া তামিলনাড়ু এবং পুদুচেরিতে পূর্ব উপকূলের গা ঘেঁষে এগিয়ে গিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছিল। সেটি বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

    কিন্তু আশঙ্কা কাটেনি।সেই নিম্নচাপটি আবার গতিমুখ বদলে দক্ষিণ এবং দক্ষিণ- পশ্চিম দিকে অগ্রসর হয়ে পূর্ব উপকূল বরাবর এগিয়ে আসছে। তার জেরে তামিলনাড়ুর উপকূলীয় জেলাগুলিতে বিশেষ করে চেন্নাইয়ে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।মৌসম ভবন জানিয়েছে, নিম্নচাপটি গতিমুখ বদলানোয় তামিলনাড়ুর উত্তরের চার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    চেন্নাই, কাঞ্চিপুরম, চেঙ্গলপট্টু এবং তিরুভাল্লুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, গভীর নিম্নচাপটির অবস্থান বর্তমানে তামিলনাড়ু-পুদুচেরি উপকূল থেকে ৩৫ কিলোমিটার দূরে। এবার সেটি গভীর নিম্নচাপ থেকে নিম্নচাপে পরিণত হবে।অন্য দিকে, মাদুরাই, বিরুধুনগর, শিবগঙ্গাই, পুদুকোট্টাইয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।