গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Kolkata রাজ্যের সাফল্যের খতিয়ান মিথ্যা, সরব সেলিম-অধীর 

    রাজ্যের সাফল্যের খতিয়ান মিথ্যা, সরব সেলিম-অধীর 

    0
    79
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    রাজ্য সরকারের সাফল্য নিয়ে মুখ্যমন্ত্রী যেই তথ্য পেশ করেছেন তা মিথ্যা। মুজফফর আহমেদ ভবনে সাংবাদিক সম্মেলন থেকে এমনটাই কটাক্ষ করেছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেছেন, সরকারকে শ্বেতপত্র প্রকাশ করে বলতে হবে কোন দফতরে বা কোন ক্ষেত্রে কত নিয়োগ হয়েছে।
    কয়েকদিন আগে দেখা গিয়েছে পুলিশের চাকরির পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক দুর্নীতি হয়েছে। প্রশ্নপত্র বিক্রি হয়েছে। এসএসসি পরীক্ষায় দুর্নীতি রাজ্য দেখেছে। এই সব দুর্নীতির বিরুদ্ধেই বাংলা বাঁচাও যাত্রা চলছে। ভোটের আগে তৃণমূল বিজেপি হিন্দু মুসলিম করছে।
    এদিকে, কংগ্রেস নেতা অধীর চৌধুরি বলেছেন, ভোট আসছে মুখ্যমন্ত্রীর এবার ঢপের কীর্তন শুরু হবে, কারণ তৃণমূল কংগ্রেস ডাকাত। পশ্চিমবঙ্গের রাজনীতিতে খুন, রাহাজানি, ধর্ষণ, মানুষের জীবন অতিষ্ট হয়ে গিয়েছে।