গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home International ইউরোপ যুদ্ধ চাইলে, রাশিয়া প্রস্তুত : পুতিন

    ইউরোপ যুদ্ধ চাইলে, রাশিয়া প্রস্তুত : পুতিন

    0
    49
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ইউরোপের দেশগুলি যদি যুদ্ধ শুরু চায়, তবে রাশিয়া প্রস্তুত রয়েছে! এমনই হুঁশিয়ারি দিয়ে রাখলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
    ইউক্রেন সমস্যা নিয়ে মস্কোয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতদের সঙ্গে বৈঠকে সমাধান অধরা থাকলেও পুতিন ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক করে রাখলেন! ক্রেমলিনে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড কুশনারের সঙ্গে পাঁচ ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন প্রেসিডেন্ট পুতিন।
    তবে তার আগে ইউক্রেন-কে সমর্থিত ইউরোপীয় দেশগুলিকে হুমকির শুরু যুদ্ধে প্রস্তুত থাকার বার্তা দেন তিনি। তবে এ-ও জানান, রাশিয়ার কোনও ইচ্ছা নেই ইউরোপীয় দেশগুলিতে হামলা চালানোর। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ নিয়ে বারবার রাশিয়াকে কাঠগড়ায় তুলেছে ইউরোপের দেশগুলি। ইউক্রেনের পাশে থেকেছে তারা। যুদ্ধের অবসান না-হওয়ার জন্য পুতিনকেই দায়ী করেছে।