গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Entertainment ধানুশ–কৃতির ২ দিনে ৩০ কোটি

    ধানুশ–কৃতির ২ দিনে ৩০ কোটি

    0
    62
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে দর্শকের ভালো সাড়া পাচ্ছে ধানুশ ও কৃতি শ্যানন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ,তেরে ইশ্‌ক মেঁ। শক্তিশালী ওপেনিংয়ের পর দ্বিতীয় দিনেও ছবিটির আয়ের ধারা ঊর্ধ্বমুখী রয়েছে।

    পরের দিন ছবিটির আয় দাঁড়িয়েছে ১৭ কোটি টাকা, যা প্রথম দিনের ১৬ কোটির তুলনায় কিছুটা বেশি। দু’ দিনে মোট আয় পৌঁছেছে ৩৩ কোটি টাকাতে।এর মধ্যেই,তেরে ইশ্‌ক মেঁ ছাড়িয়ে গেছে কঙ্গনা রানাউতের ইমারজেন্সি–র লাইফটাইম কালেকশন ২৩.৭৫ কোটি টাকা। তবে শহীদ কাপুরের দেবা–র ৫৫.৮ কোটির আয়কে পেছনে ফেলতে হলে এখনও বেশ দূর যেতে হবে ছবিটিকে।উল্লেখ্য,ছবির গল্প আবর্তিত হয়েছে কেন্দ্রীয় চরিত্র মুক্তি,কৃতি স্যানন ও শংকর ,ধানুশকে ঘিরে। মুক্তি প্রেমে পড়ে বিদ্রোহী, আবেগপ্রবণ ও অস্থির মনের যুবক শংকরের। হঠাৎ ঘটে যাওয়া এক ঘটনা তাদের সম্পর্ক ভেঙে দেয়।প্রেম হারানোর যন্ত্রণায় শংকর প্রতিশোধের শপথ নেয়,উন্মাদনা ও ধ্বংসের পথে হাঁটতে থাকে সে।

    তার ঘোষণা, পুরো দিল্লি জ্বালিয়ে দেবে,যা ছবির আবেগপূর্ণ কাহিনিকে আরও তীব্র করে তোলে।গুলশান কুমার ও কালার ইয়েলো প্রোডাকশনস প্রযোজিত এই সিনেমা পরিচালনা করেছেন আনন্দ এল রাই।