গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International স্টেডিয়ামে খুনের আসামিকে মৃত্যুদণ্ড তালিবানের

    স্টেডিয়ামে খুনের আসামিকে মৃত্যুদণ্ড তালিবানের

    0
    53
    ছবি সৌজন্যে : এক্স
    আফগানিস্তানে ফের ভরা স্টেডিয়ামে গুলি করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এক আসামিকে। এমনই ঘটনা ঘটেছে আফগানিস্তানের খোস্ত প্রদেশে।
    এক পরিবারের মহিলা, শিশু-সহ ১৩ জনকে খুনের অভিযোগ উঠেছিল ওই আসামির বিরুদ্ধে। এ বার সেই পরিবারেরই এক সদস্য গুলি করে হত্যা করেছে আসামিকে। আর তা দেখতে ভিড় জমিয়েছেন প্রায় ৮০ হাজার আফগান জনতা। আফগানিস্তানে ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত তালিবান শাসনের আমলে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া খুবই স্বাভাবিক বিষয় হয়ে উঠেছিল।
    তবে ২০২১ সালে তালিবান পুনরায় ক্ষমতায় ফেরার পরে এমন ঘটনা খুব বেশি দেখা যায়নি। দ্বিতীয় বার আফগানিস্তানে তালিবান সরকার গঠনের পর থেকে এই নিয়ে ১১ বার প্রকাশ্যে মৃত্যুদণ্ডের ঘটনা ঘটল। সাম্প্রতিক সময়ের এই ঘটনাগুলির জেরে ফের এক বার উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছে বিভিন্ন আন্তর্জাতিক গোষ্ঠী। উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জও।