গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Malda ওয়াকফ আইন বিজেপি তৈরি করেছে, তিনি নন: মুখ্যমন্ত্রী

    ওয়াকফ আইন বিজেপি তৈরি করেছে, তিনি নন: মুখ্যমন্ত্রী

    0
    201
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ওয়াকফ আইন বিজেপি তৈরি করেছে, তিনি নন। সংখ্যালঘু অধ্যুসিত মালদার গাজোলের সভা থেকে ওয়াকফ নিয়ে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    তাঁর দাবি ওয়াকফ আইন আটকাতে বিধানসভায় প্রস্তাব আনা হয়েছে। সুপ্রিম কোর্টে মামলাও করেছেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় পোর্টালে রাজ্যে ওয়াকফ সম্পত্তির নথিভুক্ত করা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে রাজ্যকে খোঁচা দিয়েছে বিজেপি নেতারা। তারই জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এরাজ্যে কারও সম্পত্তিতে হাত দিতে দেবেন না। মাজার থানে হাত দিতে দেবেন না। কোনও ধর্মীয় স্থানেই তিনি হাত দিতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।
    মণীষীদের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নেতাজি, গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর সর্ব ধর্ম সম্বন্বয়ের কথা বলেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর কার্যত ডান হাত ছিলেন শাহনওয়াজ খান।