গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National সোনালিকে ফেরাতেই হবে! কেন্দ্রকে সুপ্রিম নির্দেশ

    সোনালিকে ফেরাতেই হবে! কেন্দ্রকে সুপ্রিম নির্দেশ

    0
    62
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বাংলাদেশে তাড়িয়ে দেওয়া পশ্চিমবঙ্গের সোনালি বিবি এবং তাঁর আট বছরের সন্তানকে ভারতে ফিরিয়ে আনতে হবে। বুধবার কেন্দ্রীয় সরকারকে এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
    একই সঙ্গে দেশে ফিরিয়ে আনার পরে তাঁর চিকিৎসার ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়েছে। কেউ ভারতের নাগরিক কি না, তা যাচাই করার জন্য কেন্দ্রের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালিকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সংক্রান্ত মামলাটির বুধবার শুনানি ছিল দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে। এজলাসে প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচিও।
    সুপ্রিম কোর্টের নির্দেশের পরে কেন্দ্রও জানায়, তাঁরা সোনালিকে দেশে ফিরিয়ে আনতে রাজি। তবে তাদের বক্তব্য, বাংলাদেশ থেকে সোনালিকে প্রথমে দিল্লিতে নিয়ে আসা হবে। সোনালি ভারতীয় কি না, তা যাচাই করে দেখা হবে বলেও জানায় কেন্দ্র। সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী ১২ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে। তার আগে যাবতীয় নথিপত্র যাচাই করে তা আদালতে জমা দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।