গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata মৃত বিএলওদের পরিবারকে নিয়ে সিইও দফতরে বিক্ষোভে ধুন্ধুমার

    মৃত বিএলওদের পরিবারকে নিয়ে সিইও দফতরে বিক্ষোভে ধুন্ধুমার

    0
    59
    ছবি সৌজন্যে : নিজস্ব
    এসআইআর আবহে পরপর বিএলওদের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মৃত বিএলওদের পরিবারকে নিয়ে সিইও দফতরে তৃণমূলপন্থীদের বিক্ষোভে ধুন্ধুমার বিবাদী বাগ।
    পুলিশের সঙ্গে বচসা, ব্যারিকেড ভেঙে দফতরে ঢোকার চেষ্টা। বাধা দিতেই পুলিশের দিকে ধেয়ে গেলেন তৃণমূলপন্থী বিএলওরা। পুলিশের দিকে লাঠি ছুড়ে ভিতরে ঢোকার চেষ্টা করেন তৃণমূলপন্থীরা। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। বিক্ষোভের জেরে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যদের দাবি মৃত বিএলওদের পরিবারকে আর্থিক সাহায্য করতে হবে। নির্বাচনের কাজ করতে গিয়ে তাঁদের জীবন দিতে হয়েছে। অবিলম্বে আর্থিক সাহায্য না দিলে আন্দোলনের তীব্রতা বাড়বে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। গত কয়েকদিন ধরেই সিইও দফতরের সামনে অবস্থান চালাচ্ছেন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা।
    এর আগে সোমবার শুভেন্দু অধিকারীর সিইও দফতরে ডেপুটেশন দেওয়ার দিনেও একইভাবে উত্তপ্ত হয়েছিল বিবাদী বাগ। সেদিন ডিসি সেন্ট্রাল ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের সঙ্গে বচসায় জড়ান সিইও মনোজ আগরওয়াল।